বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

Sharing is caring!

লকডাউনে বরিশালে আটকে পড়া, টিউশনি হারানো স্ব নির্ভর এবং পারিবারিক ভাবে অস্বচ্ছল, রোজগার বন্ধ আছে এমন শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র কল্যাণ তহবিল ও শিক্ষকদের ব্যক্তিগত উদ্যোগে ২১ জন অসচ্ছল ছাত্র-ছাত্রীদের মাঝে ৪৩ হাজার টাকা পৌঁছে দেয় এই বিভাগটি।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্টস’ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি সহকারী অধ্যাপক মোঃ মাসুম সিকদার জানান, করোনার মহামারিতে আমরা প্রতিনিয়ত শিক্ষার্থীদের খোঁজ খবর রাখছি।কোন শিক্ষার্থী অর্থাভাবে কষ্টে থাকলে বা অসুস্থ হলে তার পাশে দাঁড়াবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আমরা সবাই মিলে এক পরিবার। শিক্ষার্থীদের ঘরে থেকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।

অর্থ সহায়তা পাওয়া শিক্ষার্থী মাসরুর (রূপক নাম) জানান, টিউশনি করে বরিশালে নিজের ব্যয় বহন করতাম। লকডাউনেরর কারণে টিউশনিও বন্ধ ওদিকে বাসা ভাড়াও দিতে হচ্ছে প্রতিমাসে।পরিবারের নেই সঞ্চয়। এমন পরিস্থিতিতে এই সহায়তা একটু হলেও আনন্দের বন্যা বয়িয়ে দিচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD