বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
মিরপুরে ড. কামালের গাড়িবহরে হামলার অভিযোগ

মিরপুরে ড. কামালের গাড়িবহরে হামলার অভিযোগ

Sharing is caring!

রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বের হওয়ার সময় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

শুক্রবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে স্মৃতিসৌধের ফটকে এ হামলা হয় বলে অভিযোগ করেছেন গণফোরামের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামীম। তিনি এ জন্য ছাত্রলীগ-যুবলীগকে দোষারোপ করেছেন।

লতিফুল বারী হামীম বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর স্মৃতিসৌধে যান জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে মেইন গেটে ড. কামাল হোসেনের গাড়ি বহরে হঠাৎ হামলা চালানো হয়। 

এজন্য ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগকে দোষারোপ করে লতিফুল বারী বলেন, হামলায় কামাল হোসেনের গাড়ি খুব বেশি ক্ষতিগ্রস্ত না হলেও বহরের পেছনে থাকা ঐক্যফ্রন্ট নেতা আ স ম আবদুর রব, জগলুল হায়দার আফ্রিক, ঢাকা-১৪ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী সিদ্দিক সাজুর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ১০-১২ জন আহত হন।

ছবি তুলতে গিয়ে কয়েকজন ফটোসাংবাদিকও হামলার শিকার হন বলে জানান লতিফুল বারী।

এ বিষয়ে বিকেল ৩টায় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন ব্রিফ করবেন বলেও জানান গণফোরামের মিডিয়া কো-অর্ডিনেটর । 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD