শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০
করোনা: নগরীতে আরো একজন করোনা পজেটিভ

করোনা: নগরীতে আরো একজন করোনা পজেটিভ

Sharing is caring!

বরিশাল জেলায় আরো একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ শনাক্ত হওয়া ১ জন সহ এ জেলায় অদ্যাবধি ৩৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
আজ বরিশাল সিটি কর্পোরেশন এলাকাধীন বগুড়া রোড এলাকার ১ জন ব্যক্তি কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।

এছাড়াও আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বরিশাল সিটি কর্পোরেশন এলাকাধীন আরো ১ জন রোগীকে সুস্থতার সনদ প্রদান করা হয়েছে। এ নিয়ে জেলায় বাবুগঞ্জ উপজেলার ৩ জন ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ১ জন নার্সসহ মোট ৫ জনকে করোনা থেকে আরোগ্যের ছাড়পত্র প্রদান করা হয়েছে।

গত কয়েক দিনে বাবুগঞ্জ উপজেলায় ১০ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ১৩ জন, গৌরনদী ও হিজলা উপজেলার প্রত্যেকটিতে ০৩ জন, মেহেন্দীগঞ্জ ও বানারীপাড়া উপজেলার প্রত্যেকটিতে ০২ জন, বাকেরগঞ্জ, উজিরপুর ও মুলাদী উপজেলার প্রত্যেকটিতে ০১ জন সহ মোট ৩৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

গত ২৪ এপ্রিল ০১ জন চিকিৎসক সহ করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ০৯ জন চিকিৎসক (ইন্টার্ন চিকিৎসক ০৪ জন), ৩ জন নার্স, ০১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক সহ মোট ১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।

মুলাদী উপজেলায় করোনা শনাক্ত হওয়া ০১ জন ব্যক্তি ১২ এপ্রিল মৃত্যুবরণ করেছেন।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন রোগীর করোনা শনাক্ত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD