বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ
পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় ঘাট ইজারাদার নিহত

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় ঘাট ইজারাদার নিহত

Sharing is caring!

পিরোজপুরের ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আব্দুস সালাম জোমাদ্দার (৬৫) নামে এক খেয়াঘাট ইজারাদার নিহত হয়েছেন। এসময় অপর তিনজন আহত হন।

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার কলারন খেয়াঘাট সংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

এসময় প্রতিপক্ষের হামলায় নিহতের ভাই মিজান জোমাদ্দার (৪৬), বড় ছেলে আবু বক্কর (৩৮), আল আমিন (৩২) আহত হন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অহিদুজ্জামান (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত ঘাট ইজারাদারের ছেলে আল-আমিন অভিযোগ করে বলেন, তার পিতা ছালাম জোমাদ্দারের সাথে দীর্ঘদিন যাবত একই গ্রামের বাবুল জোমাদ্দারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার শালিশ বৈঠকও হয়েছে। ঘটনার দিন সকালে আমি ও আমার আব্বা জোমাদ্দার হাটের দিকে যাচ্ছিলাম। এসময় হাট সংলগ্ন কালভার্টের কাছে পৌঁছালে বাবুল জোমাদ্দারের নেতৃত্বে সোহরাব, মিরাজ, জসিম, রহমানসহ ১৪/১৫ জন লোক অতর্কিত হামলা চালায়। তাদের দায়ের কোপ ও লাঠির আঘাতে আমার আব্বা গুরুতর আহত হন।

হামলার খবর পেয়ে আমার চাচা মিজান জোমাদ্দার এবং বড় ভাই আবু বক্কর (৩৮) ছুটে আসেন। এসময় হামলায় আমি, আমার চাচা ও বড় ভাই আহত হই।

গুরুতর আহত অবস্থায় বাবাকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে দ্রুত খুলনা মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। অ্যাম্বুলেন্সে উঠানোর সময় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, নিহত ছালাম জোমাদ্দার ও বাবুল জোমাদ্দারদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধে উভয় গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বাবুল জোমাদ্দার গ্রুপের হামলায় ছালাম জোমাদ্দার গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পরে মারা যান। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ হত্যার সাথে জড়িতদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD