শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
কুমিল্লায় রিকশাচালক-দিনমজুরদের খাদ্য সহায়তা সেনাবাহিনীর

কুমিল্লায় রিকশাচালক-দিনমজুরদের খাদ্য সহায়তা সেনাবাহিনীর

Sharing is caring!

অনলাইন ডেক্স: করোনা ভাইরাস সংক্রমণে (কোভিড-১৯) সৃষ্ট সংকটে কর্মহীন হয়ে পড়া কুমিল্লা নগরীর শতাধিক রিকশাচালক ও দিনমজুরকে খাদ্য ও প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য সহায়তা এবং ইফতার সামগ্রী দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে কুমিল্লার ঈদগাহ মোড়ে এ সহায়তা বিতরণ করেন কুমিল্লা সেনানিবাসের সেনা সদস্যরা।

এসময় প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি আটা, ২ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি লবণ, ১ কেজি ছোলা, ১ কেজি চিড়া, আধা কেজি খেজুর, ১ কেজি পেঁয়াজ, ২টি সাবান এবং লাউ, টমেটো, লেবু, লাল শাক, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন সবজি দেওয়া হয়।

কুমিল্লা সেনানিবাসের কর্মকর্তা লে. কর্নেল মাহাবুব আলম জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সবাইকে ঘরে থাকার কোনো বিকল্প নেই। আমরা চেষ্টা করছি অসহায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীকে ঘরে রাখতে। খোঁজ নিয়ে তাদের ঘরে উপহার হিসেবে খাদ্য, ইফতার ও অন্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD