মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
কুয়াকাটায় ফটোগ্রাফারদের পাশে দাড়ায়নি কেউ,মানবেতর জীবন যাপন!

কুয়াকাটায় ফটোগ্রাফারদের পাশে দাড়ায়নি কেউ,মানবেতর জীবন যাপন!

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় করোনা ভাইরাসের প্রার্দুভাবে বন্ধ হয়ে গেছে শতাধিক ফটোগ্রাফারদের আয় রোজগার। এখন পর্যন্ত এসব ফটোগ্রাফারদের সহেযোগিতার হাত বাড়ায়নি কেউ। ফলে খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করছে এসব ফটোগ্রাফারদের পরিবারের সদস্যরা।
জানা যায়, কুয়াকাটায় প্রায় একশ’ ৩০ জন ফটোগ্রাফার রয়েছে। এসব ফটোগ্রাফাররা পর্যটন ব্যবসার উপর নির্ভরশীল। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাঁচতে গত ১৮ মার্চ কুয়াকাটায় পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা জারির পর কর্মহীন হয়ে পড়ে এসব ফটোগ্রাফাররা। ফলে বন্ধ হয়ে যায় তাদের আয় রোজগার।
দীর্ঘদিন করোনা ভাইরাসের প্রকোপ বিরাজমান থাকা সত্ত্বেও এখন পর্যন্ত এসব ফটোগ্রাফারদের খবর নেয়নি কেউ। সহযোগিতার হাত বাড়ায়নি কোন সংস্থা। অনেক ফটোগ্রাফার আছে যারা অন্য উপজেলা থেকে এখানে এসে ছবি তোলার কাজ জীবিকা নির্বাহ করছেন। বিশেষ করে তারা পড়েছেন চরম খাদ্য সংকটে। এছাড়া স্থানীয় ফটোগ্রাফাররা বর্তমানে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। তবে খুব দ্রুত সময়ের মধ্যে এসব ফটোগ্রাফারদের সহায়তায় এগিয়ে আসবেন সরকারসহ বিত্তবানরা এমটাই আশা করেছেন পর্যটন সংশ্লিষ্টরা।
কুয়াকাটা ফটোগ্রাফার এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি তৌয়ব জানান, বিশেষ করা অন্য উপজেলা থেকে ছবি তোলার কাজ করতে আসা অনেক ফটোগ্রাফার খাদ্য সংকটে ভুগছে। তারা না পারছে কারো কাছে যেতে, না পারছে সহযোগিতার জন্য হাত পাততে।
কুয়াকাটা পৌর মেয়র বারেক মোল্লা জানান, পৌর শহরের সবারই তালিকা তৈরী করা হচ্ছে। পর্যায়ক্রমে সবাই সহযোগিতা পাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD