বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
বানারীপাড়ায় ৫২০ বোতল ফেনসিডিল সহ আটক-২

বানারীপাড়ায় ৫২০ বোতল ফেনসিডিল সহ আটক-২

Sharing is caring!

বানারীপাড়ায় ৫২০ বোতল ফেনসিডিল সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার চাখার ইউনিয়নের ছোট ভৈৎসর গ্রামে একটি পিকআপ ভ্যান দেখতে পেয়ে টহল পুলিশের সন্দেহ হয়। এসময় এএসআই মহসিন ও কনষ্টেবল রফিকুল ইসলাম ওই এলাকার মিয়া বাড়ীর জামে মসজিদের সামনের পাকা রাস্তার ওপর ওই পিকআপ ভ্যান থামিয়ে বেনাপোল থানার বুত্তিপাশা গ্রামের আ.রউফের ছেলে মনিরুজ্জামান (২৮) ও যশোর কোতয়ালী থানার দত্তপাড়া গ্রামের সেরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসানকে (২৬) আটক করে জিঙ্গাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার পায় গাড়ির ভিতরে বিশেষ কায়দায় তারা ফেনসিডিল নিয়ে এসেছে।

ওই ফেনসিডিল তারা মাদক ব্যবসায়ী হুমায়ুনের লোকের হাতে তুলে দিতে ঘটনাস্থলে এসেছিলো বলে জানায়। এসময় ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হয়। বিষয়টি এএসআই মহসিন থানার অফিসার ইনচার্জ (ওসি) শিশির কুমার পালকে জানালে তিনি ও উপ-পরিদর্শক মো. রিয়াজ ঘটনাস্থলে গিয়ে জনসন্মুখে ওই পিকআপ ভ্যানের পিছনের চালি খুলে বিশেষ কায়দায় রাখা ৫২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পিকআপ ভ্যান সহ ওই দুইজনকে থানায় নিয়ে আসেন। এ ব্যপারে মঙ্গলবার সকালে উপ-পরিদর্শক মো. রিয়াজ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ ব্যপারে চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদার জানান ওই পিআপ ভ্যান আটক করার পরে ছোট ভৈৎসর গ্রামের সোহাগ একই এলাকার ওয়ার্কসপ মালিক মনিরকে মুঠোফোনে কল দিয়ে ওই পিআপ ভ্যান তরমুজ নিতে এসেছে জানিয়ে তা ছেড়ে দিতে বলেন।

তিনি আরও জানান সোহাগ চাখার বাজারে সোহাগ ফার্মেসী নামে ওষুধ ব্যবসার অন্তরালে মূলত মাদক ব্যবসা করে। এর আগে সে মাদক সহ গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাবাসও করেছে। উদ্ধার হওয়া ওই ফেনসিডিল সোহাগ ও পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার নারায়ণপুর এলাকার তার ভগ্নিপতির হতে পারে বলে তার ধারণা। এদিকে বরিশাল জেলা সহকারী পুলিশ সুপার (বাকেরগঞ্জ.উজিরপুর ও বানারীপাড়া সার্কেল) আনোয়ার সাঈদ মঙ্গলবার সকালে থানায় এসে ওই দুই আসামীকে জিঙ্গাসাবাদ করেন।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শিশির কুমার পাল জানান ফেনসিডিল সহ আটককৃতরা জিঙ্গাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যা যাচাই-বাছাই করা হচ্ছে।

এদিকে মঙ্গলবার দুপুরে চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদার সোহাগের ফার্মেসীতে তালাবদ্ধ করে দিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD