বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
বরিশালের ১০ উপজেলায় জেলা পরিষদের ত্রাণ বিতরণ

বরিশালের ১০ উপজেলায় জেলা পরিষদের ত্রাণ বিতরণ

Sharing is caring!

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বরিশাল সিটি করপোরেশন সহ ১০ উপজেলায় কর্মহীন হয়ে পড়া ক্ষতিগ্রস্থ, দু:স্থ, দিনমজুর ও অসহায় পরিবারের মাঝে মঙ্গলবার বরিশাল জেলা পরিষদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মইদুল ইসলাম কার্যালয় প্রাঙ্গনে প্রায় দেড় শতাধিক অসহায় মানুষকে সহায়তা দিয়ে এ কার্যক্রম শুরু করেন।

এসময় তিনি জানান, জেলার ১০ উপজেলায় প্রায় দু’ হাজার মানুষের মাঝে এ সহায়তা পৌঁছে দিচ্ছে পরিষদের সদস্যরা। এ কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে শুরু করেন জেলা পরিষদ চেয়ারম্যান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মানিকহার রহমান, জেলা পরিষদের সদস্য মোঃ মনুওয়ারুল ইসলাম অলি, সদস্য জিল্লুর রহমান মিয়া, সদস্য সহিদুল ইসলাম হাওলাদার, সেলিনা বাদল প্রমুখ।

বরিশাল জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় ২ হাজার পরিবারকে চাল, আলু, ডাল, তেল ও সাবান দেয়া হবে বলে পরিষদ সূত্র জানায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD