শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০
বরিশালে ৭ জন নতুন করে করোনায় আক্রান্ত,সংখ্যা বেড়ে-৩১

বরিশালে ৭ জন নতুন করে করোনায় আক্রান্ত,সংখ্যা বেড়ে-৩১

Sharing is caring!

বরিশাল জেলায় আরো ৭জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এরা সকলেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই নিয়ে বরিশাল জেলায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩১জনে।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

জানা গেছে, আক্রান্তর মধ্যে বাবুগঞ্জের দুইজন (নারী-৩৬ ও পুরুষ-২৬), বানারীপাড়ার দুইজন (নারী-১৭ ও পুরুষ-৪০), উজিরপুরের একজন (পুরুষ-৩৮), বরিশাল মহানগরের কাউনিয়া এলাকার একজন পুরুষ এবং হিজলার একজন পুরুষ-৬৫।

আজ নতুন করে দুটি উপজেলায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বানারীপাড়া এবং উজিরপুর। মঙ্গলবার বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে সাতজন এর নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে।

বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই সাতজন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ হল- বাবুগঞ্জ ১০জন, বরিশাল মহানগরী ৯জন, মুলাদী ১জন , হিজলা ২জন, আগৈলঝাড়া ১জন, গৌরনদীতে ২জন, উজিরপুর ১জন, বানারীপাড়া ২জন, মেহেন্দীগঞ্জ ২জন এবং বাকেরগঞ্জে ১জন করে করোনা রোগী শনাক্ত করা হয়।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল বরিশাল জেলায় প্রথমবারের মতো ২ জন রোগীর করোনা শনাক্ত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD