বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক ফেনসিডিলসহ আটক

বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক ফেনসিডিলসহ আটক

Sharing is caring!

করোনা সংক্রমণ রোধে মোড়ে মোড়ে বিজিবির বসানো কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ফেনসিডিলের চালান পাচারের সময় বেনাপোল সীমান্ত থেকে ৮২ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল সহ একজনকে আটক করেছে বিজিবি।

আটককৃত ব্যক্তি নজরুল ইসলাম সুমন (৪৪) বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক এবং বরিশালের সদর উপজেলার মকবুল আহমেদের ছেলে

সোমবার বেলা ১২টার সময় বেনাপোল পোর্ট থানার শিকড়ী বটতলা থেকে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে, অভিযান চালিয়ে বেনাপোল সীমান্তের শিকড়ী বটতলা এলাকা থেকে মোটরসাইকেল সহ সুমনকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে ৮২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি পুটখালী সীমান্ত থেকে ফেনসিডিলের চালানটি নিয়ে বরিশালে যাচ্ছিলেন।

আটক নজরুল ইসলাম সুমন জানান, তারা ৬ জন বরিশাল থেকে মোটরসাইকেলে করে বেনাপোলে এসে ফেনসিডিল নিয়ে বরিশাল যাচ্ছিলো। তার ৫ সহযোগীরা এসময় ফেনসিডিল নিয়ে পালিয়ে গেলেও তিনি আটক হন বিজিবির জালে।

তার সহযোগীরা হলো, আইনজীবি আলম রশীদ লিখন (৪২), ডাক্তার মিঠু (৩৫), ব্যাংকার ডোনা (৩৫), ব্যবসায়ী হেলাল উদ্দিন বুলেট (৩৮) ও মনির হোসেন (৪০)। তারা নিয়মিত বেনাপোলে এসে ফেনসিডিল নিয়ে যেত বরিশালে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ সেলিম রেজা জানান, ফেনসিডিল ব্যবসায়ী চক্র বরিশাল থেকে বেনাপোলে এসে ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় একজনকে আটক করা হয়েছে। আটক ও তার সহযোগীদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD