শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০
বরিশালের ৯ বাজার পার্শ্ববর্তী মাঠে স্থানান্তর

বরিশালের ৯ বাজার পার্শ্ববর্তী মাঠে স্থানান্তর

Sharing is caring!

বরিশালে করোনা ভাইরাসের বিস্তার রোধে নগরীর ৯টি বাজার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ সহ খেলো জায়গায় স্থানান্তর করা হয়েছে। স্থানান্তরকৃত বাজারগুলো সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে।

জেলা প্রশাসক এসএস অজিয়র রহমান আজ সোমবার এক গনবিজ্ঞপ্তিতে এই ঘোষনা দেন।

স্থানান্তরকৃত বাজারের মধ্যে বাংলাবাজারকে স্থানীয় আলতাফ মেমেরিয়াল বালিকা বিদ্যালয় মাঠে, নতুন বাজারকে মথুরানাথ উচ্চ বিদ্যালয় মাঠে, বটতলা বাজার অদূরের পরেশ সাগর মাঠে, চৌমাথা বাজার স্থানীয় সৈয়দ হাতেম আলী কলেজ মাঠে, কাশীপুর বাজার কাশীপুর হাইস্কুল মাঠে, পোর্ট রোড বাজার এ. করিম আইডিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে, সাগরদী বাজার সংলগ্ন পিটিআই মাঠে, পুরান বাজার বাজার সংলগ্ন রাস্তায় এবং কালীজিরা বাজার সংলগ্ন মাঠে বসানোর নির্দেশ দেয়া হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। স্থানান্তরকৃত বাজারগুলো সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে।

করোনা ভাইরাসের মহামারি বিস্তার রোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসন গনবিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD