মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশালে নারী চিকিৎসক সহ আরো দুইজন করোনায় আক্রান্ত

বরিশালে নারী চিকিৎসক সহ আরো দুইজন করোনায় আক্রান্ত

Sharing is caring!

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মরত এক নারী ইন্টার্নী চিকিৎসক সহ আরো দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এনিয়ে বরিশাল জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২২ জন।

রোববার বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা গেছে, রোববার নমুনা পরীক্ষার পর হাসপাতালের নারী ইন্টার্নী চিকিৎসকের (২৫) শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। সে বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও বরিশাল নগরীর দক্ষিন-পশ্চিমাঞ্চলের বাসিন্দা এক পুরুষের (২৫) নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ এসেছে। তাকেও এই হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।

বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই দুই জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল জেলায় করোনা আক্রান্তের মধ্যে বাবুগঞ্জ ৮জন, বরিশাল সদর ৭জন, আগৈলঝাড়া ২জন, মুলাদী , হিজলা, গৌরনদী, মেহেন্দীগঞ্জ এবং বাকেরগঞ্জে ১জন করে করোনা রোগী শনাক্ত করা হয়।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল বরিশাল জেলায় প্রথমবারের মতো ২ জন রোগীর করোনা শনাক্ত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD