মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
করোনা: বরিশাল শেবাচিমে রোগীদের সেবাদান থেকে বিরত ৪০ ইন্টার্ন

করোনা: বরিশাল শেবাচিমে রোগীদের সেবাদান থেকে বিরত ৪০ ইন্টার্ন

Sharing is caring!

করোনা আতঙ্ক এবং নিরাপত্তার দাবিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৪০ জন ইন্টার্ন চিকিৎসক সেবা প্রদান থেকে বিরত রয়েছেন। এদিকে অন্য ইন্টার্ন এবং মিডলেভেলের চিকিৎসকরা হাসপাতালে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন হাসপাতালের পরিচালক।

আজ শনিবার বিকেল থেকে ওই চল্লিশ ইন্টার্ন চিকিৎসক হাসপাতালের সেবা কার্যক্রম থেকে নিজেদের বিরত রেখেছেন।

হাসপাতালের সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার হাবিবুর রহমান ছাত্রবাসের নিবাসী ও মেডিকেল কলেজের ৪৬ তম ব্যাচের এক শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়। ওই হলে ৪০ জন ইন্টার্নি চিকিৎসকের বসবাস। এরমধ্যে ১৫ জন ইন্টার্ন করোনা আক্রান্ত ওই ছাত্রের সাথে মেলামেশা করেন।

আজ দুপুরে পরিচালকের কাছে ওই চল্লিশ ইন্টার্নি নিরাপত্তার জন্য উন্নত পিপিই, গগজ, গ্লোভস ও মাস্কের দাবী জানায়। এছাড়া ওই ১৫ জনের করোনা পরীক্ষার দাবী করা হয়। সে অনুযায়ী ১৫ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়, তবে ওই ৪০ জন ইন্টার্ন বিকেলের পর থেকে রোগীদের সেবা প্রদান বন্ধ রাখেন।

হাসপাতালের পরিচালক ডা: বাকির হোসেন জানান, শীঘ্রই সমস্যার সমাধান হবে। তবে বাকি ইন্টার্ন ও মিডলেভেলের চিকিৎসকরা হাসপাতালের সেবা কার্যক্রম অব্যাহত রেখেছেন। রোগীর সংখ্যা কম থাকায় সেবা প্রদানে কোন সমস্যা হচ্ছে না।

জানা গেছে, হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ২০৯ জন, আজ রোগী আছে ৪৮৭ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD