মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশাল শেবাচিমে তিন চিকিৎসক করোনায় আক্রান্ত

বরিশাল শেবাচিমে তিন চিকিৎসক করোনায় আক্রান্ত

Sharing is caring!

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত তিন চিকিৎসকের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এই নিয়ে বরিশাল জেলায় ২০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

শনিবার শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে জানানো হয়, নতুন করে আক্রান্ত তিন চিকিৎসকই শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। শনিবার তাদের নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ আসে। তারা তিনজন বরিশাল সদরে বসবাস করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্ত এই তিন চিকিৎসকের মধ্যে দুইজন ইন্টার্ন। শুক্রবার শের-ই বাংলা মেডিকেল কলেজের যে ছাত্র করোনায় আক্রান্ত হয়েছে তার সাথে একই রুমে থাকতেন আক্রান্ত এই দুই ইন্টার্ন চিকিৎসক। আক্রান্ত অপরজন হাসপাতালের মেডিসিন ইউনিট ২ এর মেডিকেল অফিসার এবং করোনা ইউনিটেও দায়িত্ব পালন করেছেন।

বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৩ ব্যাক্তির অবস্থান অনুযায়ী তা লকডাউন করা হয়েছে, তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের তিন জনের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ হল- বাবুগঞ্জ ৮ জন, বরিশাল সদর ৫ জন, মুলাদী ১ জন , হিজলা ১ জন, আগৈলঝাড়া ১ জন, গৌরনদীতে ২ জন, মেহেন্দিগঞ্জ ১ জন এবং বাকেরগঞ্জে ১জন করোনা রোগী শনাক্ত করা হয়। গত ১২ এপ্রিল বরিশাল জেলায় প্রথমবারের মতো ২ জন রোগীর করোনা শনাক্ত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD