মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
কুষ্টিয়ায় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ২ লক্ষ টাকা জরিমানা

কুষ্টিয়ায় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ২ লক্ষ টাকা জরিমানা

Sharing is caring!

অনলাইন ডেক্স: কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড় এলাকায় বিসমিল্লাহ ফার্মেসিতে মেয়াদউত্তীর্ণ ঔষধ এবং ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ ও বিক্রির দায়ে ফার্মেসি মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান ও রিজু তামান্না ভ্রাম্যমাণ অভিযানের নেতৃত্ব দেন।

জানা যায়, শহরের ছয় রাস্তার মোড়ে অবস্থিত বিসমিল্লাহ ফার্মেসির মালিক দীর্ঘদিন ধরে বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ এবং মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রি করে আসছিলো। এমন অভিযোগের ভিত্তিতে ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই ফার্মেসির মালিক আশরাফুল হক (৩০) কে ঔষধ আইন ১৯৪০ এর ১৮(ক) এর ২৭ ধারা মোতাবেক ২ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযুক্ত ফার্মেসি মালিক আশরাফুল হক কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়ি এলাকার সিরাজুল হকের ছেলে।

এসময় জেলা প্রশাসনের দুইজন ম্যাজিস্ট্রেটসহ সিভিল সার্জনের প্রতিনিধি, ঔষধ প্রশাসনের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD