বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
চাল মজুদের ঘটনায় বানারীপাড়া উপজেলা আ’লীগের সহ-সভাপতির কারাদণ্ড

চাল মজুদের ঘটনায় বানারীপাড়া উপজেলা আ’লীগের সহ-সভাপতির কারাদণ্ড

Sharing is caring!

বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতির কাছ থেকে ৭ হাজার ৬৮০ কেজি সরকারি চাল পাওয়ায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

বরিশালের জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বেলা ১১টায় বানারীপাড়া উপজেলার উত্তরপার বাজারে একটি নামবিহীন দোকান থেকে ৭ হাজার ৬৮০ কেজি চাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চালের মধ্যে ইনটেক বস্তা ছিলো ৭টি এবং খালি বস্তা ২৪৯টি। ওই দোকানে খাদ্য অধিদপ্তরের বস্তা খুলে চাল অন্য বস্তায় ভরার চেষ্টা চলছিলো।

এসময় সেখানে উপস্থিত বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইউসুফ আলী ভ্রাম্যমান আদালতের কাছে ওই চাল কাবিখার এবং তা অন্যত্র বিক্রির জন্য বস্তা পরিবর্তন করার বিষয়টি স্বীকার করেন। মানবিক সহায়তা কার্যক্রমের জন্য বরাদ্দকৃত খাদ্যশস্য ক্রয় বিক্রয়ের অপরাধ হওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর ৩৯ ধারা অনুসারে ইউসুফ আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ।

বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, এই পর্যন্ত যেখানেই সরকারি চাল আত্মসাতের খবর পাওয়া গেছে সেখানে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। কেউ ভবিষ্যতে এই ঘটনার সাথে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD