মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশালে শতাধিক এতিম শিশুদের শুকনো খাবার বিতরণ

বরিশালে শতাধিক এতিম শিশুদের শুকনো খাবার বিতরণ

Sharing is caring!

বরিশাল নগরীর এতিম শিশুদের জন্য শুকনো খাবার বিতরণ করেছে মানবিক বাংলাদেশ সোসাইটি বরিশাল মহানগর শাখার নেতৃবৃন্দরা।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় বরিশাল নগরীর আমতলার মোড় সংলগ্ন সরকারি শিশু পরিবার বালক/বালিকা প্রায় শতাধিক এতিম শিশুদের শুকনো খাবার বিতরণ করা হয়।

করোনার প্রকোপ থেকে রক্ষার্থে সরকারি জনসমাগম নিষেধাজ্ঞা মেনে এতিম শিশুদের নিরাপত্তায় উপস্থিত প্রতিষ্ঠান প্রধানের হাতে মানবিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আদম তমিজী হকের পক্ষ থেকে এতিম শিশুদের জন্য শুকনো খাবার তুলে দেয় মানবিক বাংলাদেশ সোসাইটি বরিশাল মহানগর শাখার নেতৃবৃন্দরা।

এ সময় বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা মোঃ মাহিদুর রহমান মাহাদ, মানবিক বাংলাদেশ সোসাইটি বরিশাল মহানগর এর সভাপতি সৈয়দ সজিবুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক আব্দুল আলিম,মীর শরিফুল ইসলাম,তাওসিফ রাফি,কাজী হাফিজুর রহমার,মোফাজ্জেল হোসেন উপস্থিত ছিলেন।

মানবিক বাংলাদেশ সোসাইটি বরিশাল মহানগর শাখার নেতৃবৃন্দরা সরকারি শিশু পরিবার বালক বরিশাল উপ-তত্ত্বাবধায়ক আব্দুর রহিম এবং সরকারি শিশু পরিবার বালিকা (উত্তর) বরিশালের সহকারী তত্ত্বাবধায়ক নুরুন্নাহার বেগমের হাতে প্রায় শতাধিক এতিম শিশুদের এই শুকনো খাবার সামগ্রী প্রদান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD