মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
মেয়ের জন্মদিনে বাবার ভিন্নরকম উপহার

মেয়ের জন্মদিনে বাবার ভিন্নরকম উপহার

Sharing is caring!

শামীম আহমেদ : একমাত্র মেয়ের জন্মদিনে বৃহস্পতিবার সকালে নগরীতে ভিন্নরকম উদ্যোগ গ্রহন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল।

করোনার প্রভাবে বির্পযস্থ নগরীর কর্মহীন মধ্যবিত্ত এবং হতদরিদ্র মানুষের পাশে ব্যক্তি উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই সরকারি কর্মকর্তা।

তিনি বলেন, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আমার একমাত্র কন্যা সৌন্দর্য’র পঞ্চম জন্মদিন ছিলো। সরকারি নির্দেশনায় আমি সার্বক্ষণিক নিজ কর্মস্থল বরিশালে থাকি। সৌন্দর্য ও তার মা রয়েছেন নরসিংদীতে তার নানুর বাসায়।

তিনি বলেন, বন্ধু-বান্ধব নিয়ে ঘটা করে জন্মদিন পালন করা বা পার্টি দেয়া প্রথায় আমি বিশ্বাসী নই। তাই প্রতি বছর একমাত্র কন্যার জন্মদিনে কিছু এতিম শিশুদের বাসায় দাওয়াত করে নিয়ে আসতাম। মাসিক বেতনের টাকায় সাংসারিক খরচের পরে একশ’ এতিম শিশুকে খাওয়ানো সম্ভব হয়না। ফলে সাধ্যের মধ্যে ২০জন শিশুকে দাওয়াত করে খাওয়াতাম। আমার স্ত্রী রান্না-বান্না করতো এরপর আমি নিজ হাতে এতিম শিশুদের খাবার পরিবেশন করতাম। কন্যা সৌন্দর্যও ওইসব শিশুদের সাথে যতটুকু পারতো খাওয়ায় শরিক হতো।

তিনি আরও বলেন, এ ধরণের জন্মদিন পালনের উদ্দেশ্য হলো-আমার কন্যা যাতে বড় হয়ে বন্ধুদের সাথে হৈ-হুল্লোর করে এ দিনটি পালন না করে। সে যেন অসহায়, বঞ্চিতদের পাশে দাঁড়ায়। তার মধ্যে যাতে এবোধ ছোট বেলা থেকেই তৈরি হয়। তিনি বলেন, এবছরতো করোনার কারণে এতিম শিশুদের আর বাসায় দাওয়াত করা গেলনা। তাই একমাত্র মেয়ের জন্মদিনে ৩০জন কর্মহীন পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD