বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
বরিশালকে লকডাউন ঘোষনা

বরিশালকে লকডাউন ঘোষনা

Sharing is caring!

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে বরিশাল জেলাকে লকডাউন ঘোষনা করা হয়েছে।

রোববার সন্ধ্যায় বরিশাল জেলা ম্যাজিস্ট্রেট এসএম অজিয়র রহমান স্বাক্ষরিত এক নগ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রানঘাতী করোনা ভাইরাস সংক্রমন ঝুঁকি মোকাবেলায় করোনা ভাইরাস নিয়ন্ত্রন ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি বরিশাল এর সভায় সিদ্ধান্ত এবং শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও সিভিল সার্জন বরিশালের সুপারিশক্রমে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনাক্রমে এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল) আইন ২০১৮ (২০১৮ সনের ৬১নং আইন) এর ১১ (১)(২)(৩) ধারা মোতাবেক বরিশাল জেলাকে অবরুদ্ধ অর্থাৎ লকডাউন ঘোষনা করা হয়েছে।

এই ঘোষনা অনুযায়ী জাতীয় ও আঞ্চলিক সড়ক/ মহাসড়ক ও নৌ পথে অন্য কোনো জেলা হতে কেউ এই জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা হতে অন্য জেলায় গমন করতে পারবে না। জেলার অভ্যন্তরে আন্ত: উপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একইরুপ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সকল ধরণের জনসমাগম ও গন পরিবহন বন্ধ থাকবে। তবে জরুরী পরিসেবা এর আওতা বহির্ভূত থাকবে।

এই নির্দেশনা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে এবং উক্ত আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD