সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বরিশাল হাতেম আলী কলেজ লকডাউন!

বরিশাল হাতেম আলী কলেজ লকডাউন!

Sharing is caring!

মহামারি করোনা ভাইরাস থেকে নিজেদের নিরাপদে রাখতে বরিশাল নগরীর সরকারী সৈয়দ হাতেম আলী কলেজকে লকডাউন করে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

এ সময় বহিরাগত কাউকে প্রবেশ করতে দেয়া হবেনা কলেজ এলাকাতে। জানা যায়, কলেজের অধ্যক্ষ মহোদয়ের নির্দেশে এ পদক্ষেপ গ্রহন করা হয়েছে।

দেশব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় কলেজের স্টাফ,শিক্ষক,দারোয়ানদের স্বাস্থ্য সুরক্ষা নিরাপদ রাখতে এমন প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে।

কলেজের মধ্যে মসজিদ থাকাতে বহিরাগতদের প্রবেশাধিকার ছিলো উন্মুক্ত,বর্তমানে সরকার কর্তৃক ঘোষিত ওয়াক্তের নামাজে ৫ জন এবং জুম্মার নামাজে ১০ জন নির্ধারন করাতে এটি আরও জোড়দার করা হয়েছে।

বর্তমানে কলেজের মুল গেটে,পিছনের গেট এবং সি এন্ড বি রোডস্হ মধ্য গেটে তালাবদ্ধ করে লকডাউন করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছে শাকিল,সালাম ও মানিক।

এ সময় মাইকিং করে কাউকে ক্যাম্পাসে প্রবেশ না করার জন্য অনুরোধ করেন। তাছাড়া অত্র ক্যাম্পাসের কেউ যাতে অতি প্রয়োজন ছাড়া বাইরে যেতে না পারে তার জন্য কঠোর নির্দেশ প্রদান করা হয় কলেজ কর্তৃপক্ষ থেকে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মুঃ মোস্তফা কামাল জানান, আমরা অত্র কলেজ এরিয়ার সকল মানুষের স্বাস্হ্য সুরক্ষার নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্দ্যেগ গ্রহন করেছি। বহিরাগত প্রবেশাধিকার নিষিদ্ধ করলে রোগের প্রকোপ অনেকটাই রোধ করা সম্ভব। তিনি এ সময়ে স্হানীয় লোকজনকে এই নিয়ম মেনে চলার আহ্বান করেন। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ লকডাউন থাকবে বলে নিশ্চিত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD