বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
বরিশালে চালু হলো মানবতার বাজার

বরিশালে চালু হলো মানবতার বাজার

Sharing is caring!

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দের উদ্যোগে চালু হলো মানবতার বাজার। পারিবারিক অবস্থা বিচার করে গরিবদের জন্য রেশন কার্ডের মাধ্যমে প্রতিদিন ২০০ পরিবারকে এই সহায়তা প্রদান করবে বাসদ। প্রতিদিনের বাজারে ৬-৭ শ টাকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পাবেন গরিব ও কর্মহীনরা।

আজ রোববার বেলা ১১টায় বাসদ কার্যালয় সংলগ্ন মাতৃছায়া স্কুল মাঠে ‘মানবতার বাজার’ উদ্বোধন করেন বরিশাল জেলার আহবায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন। উপস্থিত ছিলেন সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী। ভলান্টিয়ার হিসেবে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, শ্রমিকফ্রন্ট এবং মহিলা ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইমরান হাবিব রুমন বলেন, একটা পরিবারে যা কিছু প্রয়োজন তার বেশিরভাগ পণ্যই আমরা মানবতার বাজারে রেখেছি। আজ চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, ডিম, টমাটো, মিষ্টি কুমড়া, ঢ়েড়শ, পুঁইশাক, শিশুদের জন্য চকলেট, আচার, চানাচুর, মাস্ক, জরুরী ঔষদ ইত্যাদি দেয়া হয়েছে।

প্রতিদিনই আমরা আরও নতুন নতুন পণ্যই আমাদের এই বাজারে যুক্ত করবো। তিনি বলেন, আর্থিক সামর্থ্য এবং পরিবারের সদস্য সংখ্যা বিচার করে আমরা প্রত্যেই পরিবারকে একটি রেশন বই প্রদান করবো। তার মাধ্যমে তারা এখান থেকে বাজার সংগ্রহ করবে।

ডা. মনীষা চক্রবর্ত্তী বলেন, দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সারাদেশেই বাসদের পক্ষ থেকে এধরনের নানান কর্মসূচি পালিত হচ্ছে। বরিশালে এ পর্যন্ত আমরা ৫ হাজারের বেশি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছি; যা এখনো অব্যাহত আছে। আজ থেকে এক মুঠো চাল কর্মসূচিে আওতায় এই ‘মানবতার বাজার’ থেকে অন্তত ৩ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করবো।

এর বাইরে ওয়ার্ডে ওয়ার্ডে ‘এক মুঠো চাল’ এর খাদ্য সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে। এছাড়াও আমাদের ‘ফ্রি এম্বুলেন্স সার্ভিস’ প্রতিদিন গড়ে ১৫/২০ টি পরিবারকে সেবা দেয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD