মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বগুড়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, দুই নারীসহ আটক ৩

বগুড়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, দুই নারীসহ আটক ৩

Sharing is caring!

অনলাইন ডেক্স: বগুড়ার আদমদীঘি উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে রবিউল ইসলাম মিঠু (৪৬) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় নিহতের স্ত্রী মাহবুবা বেগম (৩৮), তার ছেলে ছামছুদোহা (১৮) ও আব্দুল্লাহ আল ইউসান (১৩) আহত হয়েছেন।

রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার মন্ডল পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহত রবিউল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এছাড়া একই গ্রামের ফনির স্ত্রী মরিয়ম, জামিল হোসেনের স্ত্রী ফাইমা বেগমসহ তিনজন আটক করেছে।

নিহত রবিউল ইসলাম ওই গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে ও কীটনাশক ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির অন্তাহার মন্ডল পাড়ার মোহাম্মাদ আলীর সঙ্গে প্রতিবেশী ফনি নামে ব্যক্তির বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এ ঘটনায় মামলা হলে আদালত মোহাম্মাদ আলীর পক্ষে রায় দেন।

রোববার সকাল সাড়ে ৭টায় মোহাম্মাদ আলীর ছেলে রবিউল ইসলাম ও তার ছেলে-মেয়েরা বিরোধপূর্ণ ওই জায়গার সীমানার ডোবায় মাটি কেটে বাঁধ দিচ্ছিল। এসময় প্রতিপক্ষ ফনিসহ তার লোকজন রবিউল ইসলামসহ তার পরিবারের ওপর হামলা করে। এতে রবিউল ইসলাম, তার স্ত্রী ও সন্তানরা আহত হয়। গুরুত্বর আহতাবস্থায় রবিউল ইসলামকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার কেএইচএম এরশাদ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল করে মর্গে পাঠায়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নারীসহ তিনজনকে আটক করা করেছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD