রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
দেশে সুস্থ হয়েছেন আরও ৩ জন, বাড়ি ফিরেছেন ৩৬ জন

দেশে সুস্থ হয়েছেন আরও ৩ জন, বাড়ি ফিরেছেন ৩৬ জন

Sharing is caring!

অনলাইন ডেক্স: দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে নতুন করে আরও ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদের মধ্যে ২ জন পুরুষ, একজন নারী। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন।

শনিবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটায় মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে ‘করোনা ভাইরাস সংক্রান্ত’ অনলাইন স্বাস্থ্য বুলেটিনে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩০। আর নতুন করে আক্রান্তের সংখ্যা ৫৮। সবমিলিয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৮২।

এদিকে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, নতুন শনাক্ত ৫৮ জনের মধ্যে পুরুষ ৪৮ জন, নারী ১০ জন। বয়স বিভাজনের ক্ষেত্রে ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে সর্বোচ্চ ১৭ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ১৫ জন রয়েছেন।

তিনি বলেন, ৫৮ জনের মধ্যে ১৪ জন ঢাকা শহরের বিভিন্ন এলাকার। বাকিরা সবাই ঢাকার বাইরের। এরমধ্যে নারায়ণগঞ্জে রয়েছেন ৮ জন। আর গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। তিনজনের মধ্যে দুইজন ঢাকার বাইরে, একজন ঢাকার ভেতরে।

ঢাকার ভেতরে ও বাইরে মোট ৯৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সর্বমোট নমুনা পরীক্ষা হয়েছে ৮ হাজার ৩১৩টি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD