শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
বগুড়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

বগুড়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

Sharing is caring!

অনলাইন ডেক্স: বগুড়ার সোনাতলায় উপজেলায় ছাগলে লাউ গাছ খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে শফিকুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সোনাতলা সদর ইউনিয়নের চকনন্দন গ্রামে এ ঘটনা ঘটে। শফিকুল উপজেলার চকনন্দন গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে।

জানা গেছে, চকনন্দন গ্রামের আব্দুল খালেকের জমিতে লাগানো লাই গাছ খেয়ে ফেলাকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজন লাঠিশোটা নিয়ে সংর্ঘষে জড়িতে পড়েন। এতে নিহত শফিকুল ইসলামের ছোট ভাই শরিফুলসহ কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এদিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শফিকুল মারা যান। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ফারুক ও শাকিল নামে দু’জনকে আটক করে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাছউদ চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। দু’জনকে আটক করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD