বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
বরিশালে ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে বের হলেই ব্যবস্থা

বরিশালে ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে বের হলেই ব্যবস্থা

Sharing is caring!

করোনা সংক্রমন এড়াতে বরিশালে আজ শুক্রবার থেকে জরুরী সেবা ব্যতিত সব ধরণের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

সকাল থেকে বরিশাল নগরীর রাস্তাঘাটগুলো প্রায় ফাঁকা ছিলো। না জেনে কেউ বের হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট মোঃ রফিকুল ইসলাম জানান, জরুরী ওষুধ ও অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোন কিছু সড়কে চলতে দেয়া হচ্ছে না। ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে যারা বের হয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

গতকাল বৃহষ্পতিবার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। সেখানে উল্লেখ করা ছিলো নগরীর এক এলাকা থেকে অন্য এলাকায়, এমনকি এক এলাকার মানুষকে অন্য এলাকায় বাজার করতে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেয়া হয়।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। করোনার সংক্রমণ এড়াতে নগরবাসীকে এ নির্দেশ মেনে চলার কথা বলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD