মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশালে রোগীদের জন্য ‘ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস’ (ভিডিও সহ)

বরিশালে রোগীদের জন্য ‘ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস’ (ভিডিও সহ)

Sharing is caring!

করোনা ভাইরাসের উপসর্গ থাকা রোগীদের জন্য বরিশালে ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখা।

বৃহস্পতিবার (৯ই এপ্রিল) নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই এ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করা হয়।

এ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্যেক্তা বাসদ জেলা শাখার সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্তী বলেন, জরুরী রোগীদের জন্য এই সার্ভিস চালু করেছি আমরা।‌ নির্ভয়, সুহৃদ, সেবা, আ‌রোগ্য, আস্থা, সৌহার্দ্য, নির্ভীক, মানবতা, জীবনবাহন ও মুক্তি নামের ১০টি অটো গাড়ির মাধ্যমে এই এ্যাম্বুলেন্স সার্ভিস দেয়া হবে। আর এসব অটো চালকরা সকলেই স্বেচ্ছাসেবক।

মনীষা বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে আমরা শুরু থেকেই নানা উদ্যেগ গ্রহণ করেছি। অসহায় মানুষের পাশে দাড়িয়েছি। এখন রোগীদের পাশে দাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছি আমরা। ২৪ ঘন্টা রোগীদের জন্য এই ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস দেয়া হবে। আর এ জন্য হট লাইনও খোলা হয়েছে, যার নম্বর: ০১৫৭২-৩১৪০৮৫। এই নম্বরে কল করা হলেই রোগীর সহযোগিতায় পৌছে যাবে ফ্রি এ্যাম্বুলেন্স।

এ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধণ কালে বাসদ জেলা শাখার আহবায়ক ইমরান হাবিব রুমন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাসদের পক্ষ থেকে গরীব ও অসহায় মানুষদের সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD