বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
বরিশালে বিভাগে ৩ হাজার ব্যক্তির হোম কোয়ারেন্টিন শেষ

বরিশালে বিভাগে ৩ হাজার ব্যক্তির হোম কোয়ারেন্টিন শেষ

Sharing is caring!

বরিশাল বিভাগের ৬ জেলায় হোম কোয়ারেন্টিনে থাকাদের মধ্যে ৩ হাজার ১ জন ব্যক্তি ছাড়পত্র পেয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানাগেছে, গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ৩ হাজার ১৭৯ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। যারমধ্য থেকে এ পর্যন্ত মোট ৩ হাজার ১ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

অপরদিকে গত ২৪ ঘন্টায় বিভাগের মধ্যে শুধু বরিশাল, ভোলা, পটুয়াখালী ও ঝালকাঠি জেলায় ৩২ জনকে হোম কোয়ারেন্টিনে প্রেরণ করা হয়েছে এবং গত ২৪ ঘন্টায় ৬ জেলার মধ্যে শুধুমাত্র বরিশাল, ভোলা ও পিরোজপুরের জেলাতে ১৮৯ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

তবে বরিশাল নগর, পিরোজপুর ও বরগুনা জেলায় নতুন করে যেমন কেউ যেমন হোম কোয়ারেন্টিনে যায়নি, তেমনি পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠি জেলায় কাউকে ছাড়পত্রও দেয়া হয়নি।

এরবাহিরে বিভাগে ২৭ জন রোগী আইসোলেশনে চিকিৎসা নেয়ার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সরকারি হাসপাতালের দ্বারস্থ হন, যারমধ্যে ১৪ জনকে এরইমধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে।

অপরদিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত ২ জন রোগীর মধ্যে ১ জনের পরীক্ষার রিপোর্ট ন্যাগিটিভ এসেছে। অপরজনের রিপোর্ট এখনো হাতে পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানিয়েছেন, শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আজ থেকে করোনা ভাইরাস সনাক্তকরণে পিসিআর ল্যাবের কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া বরিশালে এ অব্দি ২৪ হাজার ৮৩১ টি পিপিই হাতে পেয়েছে স্বাস্থ্য বিভাগ, যারমধ্যে ৪ হাজার ৪৭৫ টি পিপিই খরচ করা হয়েছে আজ অব্দি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD