মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
ব‌রিশা‌লে ক‌রোনা ইউ‌নিট থে‌কে দুই রোগীর পলায়ন

ব‌রিশা‌লে ক‌রোনা ইউ‌নিট থে‌কে দুই রোগীর পলায়ন

Sharing is caring!

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে দুইদিনে দুই রোগী পালিয়েছে। বিষয়টি পুলিশকে অবহিত করে করোনা ওয়ার্ডের গেটে পুলিশ মোতায়েনের জন্য লিখিত আবেদন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালের সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৪ এপ্রিল বিকেল ৩ টা ১০ মিনিটে জ্বর, গলাব্যাথা ও কাশি নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন ৬৫ বছর বয়স্ক নুরুল ইসলাম। তার বাড়ি ভোলা জেলার সদর উপজেলার চন্দ্রপ্রসাদ গ্রামে। এরপর ৭ এপ্রিল বেলা ১১ টার পর তাকে আর খুজে পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

অপরদিকে গত ৫ এপ্রিল দুপুর ১ টা ৪৪ মিনিটে জ্বর, গলাব্যাথা ও কাশি নিয়ে ৩৫ বছরের নাদিরা হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। তার বাড়ি বরগুনা জেলার সদর উপজেলার ছোট লবনগোলা গ্রামে। ৬ এপ্রিল থেকে তাকে খুজে পাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। দুইরোগির পালিয়ে যাওয়ার ঘটনা কোতোয়ালি মডেল থানাকে লিখিতভাবে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনা রোধে ২৪ ঘন্টায় তিন শিফটে মোট ৬ জন পুলিশ করোনা ওয়ার্ডের গেটে নিরাপত্তার জন্য মোতায়েনের লিখিত অনুরোধ জানান হয়েছে।

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহবুদ্দিন খান জানান, বিষয়টি জানার পর রোগীদের বাড়ির ঠিকানা অনুসারে সংশ্লিষ্ট থানার ওসি ও এসপিকে জানানো হয়েছে। এ ব্যাপারে যথাযথ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD