রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
বরিশাল আগৈলঝাড়ায় ১৬ পরিবারকে লকডাউন

বরিশাল আগৈলঝাড়ায় ১৬ পরিবারকে লকডাউন

Sharing is caring!

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে ১৬টি পরিবারকে লকডাউনের আওতায় আনা হয়েছে।

বুধবার বিকেলে বিষয়টি মোবাইলে নিশ্চিত করেছেন আগৈলঝাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম।

তিনি জানান, বাগধা ইউনিয়নের বাগধা গ্রামের ১নং ওয়ার্ডে ৩৫ বছরের এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটে। সন্দেহ করা হচ্ছে তিনি করোনা রোগী হতে পারেন। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যে পরীক্ষার রিপোর্ট হাতে পেলে মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যাবে। এছাড়া তার মৃতদেহ ইসলামিক ফাউন্ডেশন ও কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে দাফন করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ, আইন-শৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসন সমন্বয় করে কাজ করছে। আগাম সতর্কতা হিসেবে মৃত ব্যক্তির বাড়িসহ আমরা ১৬টি পরিবারকে আপাতত লকডাউনের আওতায় এনেছি। এছাড়া পুরো এলাকাটিকে কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে। পাশাপাশি যাদের বাড়ি লকডাউন করা হয়েছে সেই পরিবারগুলোকে আমাদের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়া হবে।

এদিকে স্থানীয় সূত্রে জানাগেছে, বাগধা ইউনিয়নের বাগধা গ্রামের ৩৫ বছরের ওই ব্যক্তি একটি যাত্রীবাহি পরিবহনের সুপারভাইজার ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD