সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বরিশাল বিশ্ববিদ্যালয় জরুরি টেলি স্বাস্থ্য সেবা শুরু

বরিশাল বিশ্ববিদ্যালয় জরুরি টেলি স্বাস্থ্য সেবা শুরু

Sharing is caring!

করোনা পরিস্থিতিতে যেকোনো শারীরিক অসুস্থতায় জরুরি টেলি স্বাস্থ্য সেবা প্রদান করবে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)।

প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত যেকেউ সকাল ৯টা থেকে ১২টা এবং দুপুর ৩টা থেকে ৬টা পর্যন্ত ০১৭২৩ ০৪০১১৯ নম্বরে ফোন দিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন।

বুধবার (৮ এপ্রিল) থেকে এ কার্যক্রম চলমান থাকবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. সুব্রত কুমার দাশ।

তিনি আরো জানান, করোনা প্রাদুর্ভাব রুখতে বর্তমানে সেখানকার সকল ধরণের দাপ্তরিক ও পাঠদান কার্যক্রম বন্ধ আছে৷

বন্ধের সময়টাতে জরুরি প্রয়োজনের কথা বিবেচনা করে উপাচার্যের সিদ্ধান্তে এমন পদক্ষেপ নিয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষক-শিক্ষার্থী কিংবা কর্মকর্তা-কর্মচারী স্বাস্থ্য বিষয়ক পরামর্শের জন্য নির্দিষ্ট নম্বরটিতে যোগাযোগ করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, বর্তমান উদ্ভুত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের যেকেউ কোনো শারীরিক জটিলতার সম্মুখীন হলে নম্বরটিতে ফোন করে পরামর্শ নিতে পারবেন। নির্দিষ্ট সময়ে একজন চিকিৎসক অসুস্থ ব্যক্তিকে যথাযথ সহযোগিতার চেষ্টা করবেন।

তিনি আরো উল্লেখ করেন, করোনা প্রাদুর্ভাবে কোনো শিক্ষার্থী যদি অসুস্থতার সম্মুখীন হয় তবে তার পাশে দাঁড়াবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অসুস্থ শিক্ষার্থীর পক্ষ থেকে তার বিভাগীয় চেয়ারম্যানের মাধ্যমে প্রক্টরের সঙ্গে যোগাযোগ করলে যথাসাধ্য সহযোগিতা করা হবে৷

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD