মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশালে আরটি-পিসিআর ল্যাব চালু (ভিডিও সহ)

বরিশালে আরটি-পিসিআর ল্যাব চালু (ভিডিও সহ)

Sharing is caring!

শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজে ক‌রোনা পরীক্ষার আরটি-পি‌সিআর ল্যাব চালু হ‌য়ে‌ছে। এখা‌নে প্র‌শিক্ষণের পাশাপা‌শি প্রথম‌দিন পরীক্ষামূলকভা‌বে ১ জন ক‌রোনা স‌ন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষা করা হ‌বে।

বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় শের-ই-বাংলা মেডি‌কেল ক‌লে‌জের মাইক্রোবা‌য়োল‌জি বিভা‌গের দ্বিতীয় তলায় দোয়া-মোনাজা‌তের মধ্য‌দি‌য়ে এ ল্যা‌বের কার্যক্রম শুরু হয়।

এসময় ব‌রিশাল সদর আস‌নের সংসদ সদস্য এবং পা‌নিসম্পদ প্র‌তিমন্ত্রী ক‌র্নেল (অব.) জা‌হিদ ফারুক শামীম দোয়া মোনা‌জা‌তে অংশগ্রহণ ক‌রেন।

সাংবা‌দিক‌দের প্র‌শ্নের জবা‌বে তি‌নি ব‌লেন, আজ থে‌কে এই ল্যা‌বে অদক্ষ টেক‌নোল‌জিষ্ট‌দের প্র‌শিক্ষণ ও ক‌রোনা ভাইরাস পরীক্ষা কার্যক্রম একইসা‌থে চল‌বে। একসা‌থে ৯৪ জ‌নের নমুনা পরীক্ষা করা সম্ভব হ‌বে এই ল্যা‌বে। সম‌য়ের সা‌থে সা‌থে এর প‌রিমাণ আরো বাড়‌বে। বর্তমানে প্র‌শিক্ষণের জন্য ঢাকা থে‌কে বি‌শেষজ্ঞ মে‌ডি‌কেল টেক‌নোল‌জিস্টরা শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লে‌জের টেক‌নোল‌জিস্টদের দক্ষতাবৃ‌দ্ধির প্র‌শিক্ষণ দি‌চ্ছেন। শনিবা‌রের ম‌ধ্যে পটুয়াখালী থে‌কে একজন চি‌কিৎসক এই ল্যা‌বে যোগদান কর‌বেন।

এদি‌কে সা‌র্বিক প‌রি‌স্থি‌তিতে আজ থে‌কে সল্প প‌রিস‌রে ক‌রোনা পরীক্ষা শুরুর কথা জা‌নি‌য়ে‌ছেন ক‌লে‌জের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীত ভূষণ দাস। তি‌নি ব‌লেন, উপ‌জেলা ও জেলা পর্যা‌য়ের স্বাস্থ্য কম‌প্লেক্স ও হাসপাতালগু‌লোর চি‌কিৎসকরা যা‌কে এ পরীক্ষার জন্য উপযুক্ত ম‌নে কর‌বেন, তা‌দের কোভিড-১৯ পরীক্ষা করা হবে এখা‌নে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD