বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
বরিশালে ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা দেওয়ায় পথচারীর কারাদণ্ড

বরিশালে ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা দেওয়ায় পথচারীর কারাদণ্ড

Sharing is caring!

বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ কাজে বাধা প্রদান ও উস্কানিমূলক মন্তব্য করায় অলিউর রহমান চিশতী (৪৫) নামে এক পথচারীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে৷

সোমবার (৬ এপ্রিল) দুপুরে নগরীর বাংলাবাজার এলাকায় মোবাইল কোর্ট তাকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

দণ্ডপ্রাপ্ত অলিউর বাংলা বাজার এলাকার বাসিন্দা।

কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের পরিচালনাকারী মো. জিয়াউর রহমান জানান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমানের নির্দেশনায় সামাজিক দূরত্ব নিশ্চিত ও জনসমাগমের বিরুদ্ধে নগরীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বাংলাবাজার এলাকায় অলিউর রহমান চিশতি নামে এক পথচারী পেছন থেকে জনসমাগমকে উস্কানি দিয়ে বলে মোবাইল কোর্ট অভিযানের নামে মানুষকে হয়রানি করছে। এছাড়াও তিনি সামাজিক দূরত্ব নিশ্চিত কাজে বাধা প্রদান করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে এ দণ্ডাদেশ প্রদান করে।

জনস্বার্থে করোনাভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই ম্যাজিস্ট্রেট।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD