মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
পানিসম্পদ প্রতিমন্ত্রীর উদ্যোগ : মোবাইলে খবর পেয়ে ৭৮১ পরিবারকে সহায়তা

পানিসম্পদ প্রতিমন্ত্রীর উদ্যোগ : মোবাইলে খবর পেয়ে ৭৮১ পরিবারকে সহায়তা

Sharing is caring!

দ্বিতীয় দিনেও মোবাইলে খবর পেয়ে বরিশাল সদর আসনের ৭৮১ টি কর্মহীন অসহায়, দুস্থ ও সুবিধা বঞ্চিত পরিবারের হাতে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হলো পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য কর্নেল  (অবঃ) জাহিদ ফারুক শামীম-এমপি’র পক্ষ থেকে।

রবিবার (০৫ এপ্রিল) দিনব্যাপি বরিশাল নগরের বিভিন্ন এলাকায় এ খাদ্য সহয়তা পৌছে দেয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এসব খাবার হাতে পেয়ে কর্মহীন অসহায়, দুস্থ ও সুবিধা বঞ্চিত পরিবারগুলোর সদস্যদের মুখে হাসি ফোটার পাশাপাশি তারা প্রধানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর জন্য দোয়া করেন।

উল্লেখ্য পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য কর্নেল  (অবঃ) জাহিদ ফারুক শামীম-এমপিও তার নির্বাচনী এলাকার মানুষদের মাঝে স্বাস্থ্য সচেতনতা তৈরির পাশাপাশি বিভিন্নভাবে সহযোগীতা করছেন। তার এ সহযোগীতা আরো সহজ করতে একটি হটলাইনের মতো ব্যবস্থা চালু করেছেন তিনি।

যেখানে ০১৭১২৯৫৫৩৬৭ ও ০১৫৫২৬৫৫০৩৩ নম্বরের দুটি মোবাইল নম্বর দিয়ে দিয়েছেন। যেখানে গত ৪ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বরিশাল অর্থাৎ তার সংসদীয় আসনের মানুষ যারা অনাহারে বা অর্থাহারে রয়েছেন তারা নিজেরা যোগাযোগ করতে পারবেন। আবার তাদের হয়ে কেউ তথ্যও দিতে পারবেন।  পরবর্তীতে অনাহারে বা অর্ধাহারে জীবনযাপন করা মানুষদের সম্পর্কে জানানো হলে খোঁজখবর সাপেক্ষে দ্রুত খাদ্যদ্রব্য পৌছে দেয়া হবে।

পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য কর্নেল  (অবঃ) জাহিদ ফারুক শামীম এক আহবানে জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস প্রতিরোধে জনগনের সঙ্গে আছেন। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের ফলে যারা অনহারে বা অর্ধাহারে জীবনযান করছেন তাদের সম্পর্কে জানানো হলে খোঁজ খবর সাপেক্ষে দ্রুত খাদ্যদ্রব্য পৌঁছে দেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD