বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশালে কর্মহীন পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রান বিতরন

বরিশালে কর্মহীন পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রান বিতরন

Sharing is caring!

প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে। পিছিয়ে নেই ব্রাক এবং এস আর সমাজকল্যাণ সংস্থা।

রবিবার (৫ এপ্রিল) সকাল ১১ টার দিকে নগরীর কেডিসি বালুর মাঠে ব্রাক বরিশাল এর আয়োজনে ১৬৬ জন কর্মহীন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ ১৫০০ টাকা করে মোট ১৬৬ টি পরিবারের মাঝে ২ লক্ষ ৪৯ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান কার্যক্রমের শুভ সূচনা করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান, এসময় তিনি কেডিসি বালুর মাঠের কিছু কর্মহীন অসহায় পরিবারের মাঝে এ টাকা তুলে দেন।

ব্র্যাকের পক্ষে এ কাজে সমন্বয় করেন ব্র্যাক জেলা সমন্বয়কারী জনাব রিপন চন্দ্র মন্ডল।পরে সেখান থেকে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের এস আর সমাজকল্যাণ সংস্থার আয়োজনে লাকুটিয়া বাটনা প্রধান কার্যালয়ে বরিশাল সদর উপজেলা এবং মহানগরীর ১৩০০ কর্মহীন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

এসময় প্রত্যেককে ৩ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, পেঁয়াজ এবং তেল ত্রাণ সামগ্রী হিসেবে বিতরণ করা হয়। পর্যায় ক্রমে বরিশাল সদর উপজেলা এবং মহানগরীর ১৩০০ টি পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। এসময় জেলা প্রশাসক বলেন, সবাই ঘরে থাকবো প্রশাসনকে সহযোগিতা করবো, সামাজিক দূরত্ব বজায় রাখবো প্রয়োজন ব্যতীত বাহিরে বের না হবার আহবান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD