বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশালে ভ্রাম্যমান আদালতের কঠোর অভিযান

বরিশালে ভ্রাম্যমান আদালতের কঠোর অভিযান

Sharing is caring!

বরিশালে জনসমাগম ও অপ্রয়োজনীয় দোকান খোলা রাখার অপরাধে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করে জেলা প্রশাসকের দুটি মোবাইল কোর্ট। প্রতিদিনে ন্যায় আজও সকাল থেকে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে বরিশাল নগরীতে ২ টি মোবাইল কোর্ট টিম অভিযান পরিচালনা করেন। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ নাজমুল হুদা এবং মোঃ মারুফ দস্তগীর।

জেলা প্রশাসক সূত্র জানায়, রুপাতলী বাস স্টান্ড এলাকায় অভিযান চালিয়ে ১ টি চায়ের দোকান খোলা রেখে জনসমাগম করে চা বিক্রয় করার অপরাধের সংক্রামক রোগ (নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৪ ধারা অনুযায়ী চায়ের দোকান মালিক মোঃ ইউসুফ কে ২ হাজার টাকা এবং দুই জন ক্রেতা মাহবুব ও নাছির উদ্দিন কে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই স্থানে মটর সাইকেলে দুই জন যাত্রী পরিবহন করার অপরাধের একই আইনে মোঃ কামাল কে ৫০০ টাকা জরিমানা করা হয়। পরে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি দোকানে জনসমাগম করে আড্ডা দেয়ার অপরাধ একই আইনে তিন জন ব্যক্তিকে ৫০০ টাকা করো মোট ১৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। পোলের হাট বাজারে একটি অপ্রয়োজনীয় দোকান খোলা রাখার অপরাধে একই আইনে মোঃ মিরাজকে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। মোট আটজন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অপরদিকে নগরীর চৌমাথা বাজারে অপর মোবাইল কোর্ট একটি দোকান কে ২ হাজার টাকা নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে একটি মিনি ট্রাকে করে যাত্রী পরিবহন করার অপরাধের ট্রাকের চালককে একই আইনে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। নবগ্রাম রোডে একটি দোকানে জনসমাগম করে আড্ডা দেয়ার অপরাধ একই আইনে তিন জন ব্যক্তিকে কে ৫০০ টাকা করো মোট ১৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। নতুন বাজারে চায়ের দোকান খোলা রাখে এবং জনসমাগম করার অপরাধের একই আইনে একটি দোকান কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। হাসপাতাল রোডে রাস্তার পাশে জনসমাগম করে আড্ডা দেয়ার অপরাধ একই আইনে তিন জন ব্যক্তিকে কে ৫০০ টাকা করো মোট ১৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD