রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
ত্রান দিতে গিয়ে জনসমাগম করা যাবে না – পানিসম্পদ প্রতিমন্ত্রী

ত্রান দিতে গিয়ে জনসমাগম করা যাবে না – পানিসম্পদ প্রতিমন্ত্রী

Sharing is caring!

পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম-এমপি বলেছেন, জনগণের সমাবেশ আমরা করতে চাইনা। আমি চেয়ারম্যানসাহেবসহ জনপ্রতিনিধিদের বলবো যাতে ত্রাণ বা খাদ্য সহায়তা দিতে গিয়ে জনসমাগম না ঘটে সেদিকে খেয়াল রাখবেন। আমি গ্রামীন ফোনের মাধ্যমে বরিশালবাসীর জন্য একটি ম্যাসেজ পাঠিয়েছি, যা পরবর্তীতে অন্যান্য জায়গাতেও দেয়া হয়েছে। যেখানে আমি জনগনকে বলেছি- “ঘরে থাকুন, সুস্থ থাকুন”। এই ম্যাসেজের মাধ্যমে সবাইকে ঘরে থাকার আহবান জানিয়েছি, যাতে সবাই ঘরে থাকে।

শনিবার (০৪ এপ্রিল) দুপুরে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ও টুঙ্গিবাড়িয়া ইউনিয়নে অনাহারে ও অর্থাহারে থাকা অসহায়-দুস্থ মানুষদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিধি মেনে চলা ও সরকারের প্রতিটি নির্দেশনা সবার পালন করা উচিত। আমরা চাই সহায়তা দিতে গিয়ে যেন জনসমাগম না হয় এবং সামাজিক দুরত্ব যাতে বজায় থাকে। তাই চরকাউয়া ইউনিয়নের অল্প কয়েকজন লোকের হাতে আমি ত্রাণ সামগ্রি তুলে দিয়েছি, টুঙ্গিবাড়িয়া ইউনিয়নেরও কিছু বাড়িতে গিয়েও ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছি। তবে তালিকা অনুযায়ী বাকী লোকদের ঘরে ঘরে এই ত্রাণ সহায়তা ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বাররা নিজ দায়িত্বে পৌছে দিবেন। এ খাদ্য সহায়তা যারা অসহায়-দুস্থ, যারা অনাহারে-অর্ধাহারে রয়েছেন, যাদের ঘরে খাবার নেই তাদের জন্য। যা তাদের বাড়িতে অবশ্যই পৌছে দেয়া হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলমগীর হোসেন খান আলো, আওয়ামীলীগ নেতা মাহামুদুল হক খান মামুন, বরিশাল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু, মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোঃ হাদিস মীর, টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বাহাউদ্দিন আহমেদ, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ প্রমুখ।

এদিকে সদ্য মন্ত্রীর দেয়া দুটি মোবাইল নাম্বারে খাদ্য সহায়তা চেয়েছেন বরিশাল নগরের দুটি অসহায় পরিবার। যাদের হাতে শনিবার দুপুরে খাদ্য সহয়তা তুলে দেন পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD