বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
ব‌রিশা‌ল থেকে ৩৮ যাত্রীর ঢাকা যাবার চেষ্টা অতপর!

ব‌রিশা‌ল থেকে ৩৮ যাত্রীর ঢাকা যাবার চেষ্টা অতপর!

Sharing is caring!

বরিশালে করোনা মোকাবেলায় সরকারের নির্দেশ অমান্য করায় পৃথক দুটি মোবাইল কোর্টে ৪১ জনকে ৪৩ হাজার ৯শত টাকা জরিামানা এবং দুটি মাইক্রাবাস ও দুটি পিকআপ আটক করা হয়েছে।

আজ দুপুরে নগরীর রুপাতলী বাসটার্মিনাল, সাগরদী বাজার এবং নবগ্রাম রোড চৌমাথা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের সহযোগীতা করেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ জানান, রুপাতলী বাস টার্মিনাল থেকে দুটি মাইক্রোবাসে চালকসহ ১৫ জন যাত্রীনিয়ে ঢাকা পথে রওয়ানা দেয়ার আগ মুহুর্তে আটক করে সেনাসদস্যরা। সরকারি নির্দেশ অমান্য এবং সামাজিক দুরত্ব বজায় না রাখার অপরাধে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এদেরকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।

অপরদিকে নগরীর সাগরদী এলাকায় তিনটি হার্ডওয়ারের দোকন খোলা রাখায় ৩ মালিককে ১২ হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জিয়াউর রহমান।

এছাড়া নগরীর নবগ্রাম রোড চৌমাথা এলাকায় পিকআপে করে যাত্রী পরিবহনের অভিযোগে চালকসহ মোট ২৩ আরোহিকে ১৬ হাজার ৯ শত টাকা জরিমানা করা হয়। করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য এই অভিযান চালানো হচ্ছে বলে জানান নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD