বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
বিসিসি’র খাদ্য সহায়তা পৌছে গেছে ৭ বস্তির ৬ হাজার পরিবারে

বিসিসি’র খাদ্য সহায়তা পৌছে গেছে ৭ বস্তির ৬ হাজার পরিবারে

Sharing is caring!

করোনা পরিস্থিতির কারণে কর্মহীন অসহায়, দুস্থ ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে বরিশাল সিটি করপোরেশন।

বৃহষ্পতিবার (০২ এপ্রিল) নগরের কসাইখানা, কলাপট্টি, শিশুপার্ক ও  পলাশপুর কলোনীর (বস্তি) একাংশে ২ হাজারের বেশি নিম্ন আয়ের মানুষদের ঘরে (পরিবার) খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী ওমর ফারুক।

মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নির্দেশে গত সোমবার থেকে শুরু হওয়া খাদ্য সহায়তা প্রদান কর্মসূচির মাধ্যমে নগরের ছোটবড় ৭ টি বস্তির ৬ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হলো।

যারমধ্যে সোমবার মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক কলোনীর (কেডিসি বস্তি) কর্মহীন ১ হাজার ২শ মানুষের ঘরে, দ্বিতীয় দিন মঙ্গলবার স্টেডিয়া কলোনীর (চাঁদমারি বস্তি) ১ হাজার ৩ শত এবং তৃতীয়দিন গতকাল বুধবার নগরের রসুলপুর কলোনীর দেড় হাজার মানুষের ঘরে ত্রাণসামগ্রী পৌছে দেয়া হয়েছে।

সিটি করপোরেশন সূত্রে জানাগেছে, এসব খাবারের প্রতিটি প্যাকেজে ১০ কেজি করে চাল, ৫ কেজি আলু ও ২ কেজি করে মসুর ডাল দেয়া হয়। যা নগরের কালিবাড়ি রোডস্থ মেয়র সাদিক আব্দুল্লাহ’র বাসভবন “সেরনিয়াবাত ভবন” এর পেছনের অংশের খোলা মাঠে প্যাকেটজাত করা হয়ে থাকে। যে কাজে সিটি করপোরেশনের কর্মীদের সাথে আওয়ামীলীগের দলীয়ও  সহযোগী সংগঠনের কর্মীরা সহযোগীতা করছেন।

জনগনের নিরাপদে ঘরে থাকা নিশ্চিত করতে এসব খাদ্য সহায়তা দেয়া হচ্ছে এবং যা বর্তমান পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নগরজুড়ে এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে মেয়রের  পক্ষ থেকে জানানো হয়েছে।

বিসিসির প্রশাসনিক কর্মকর্তা কাজী মোয়াজ্জেম হোসেন জানান, সিটি করপোরেশনের হিসেবে করোনা পরিস্থিতির কারণে নগরের ৩০টি ওয়ার্ডের অন্তত ৪০ হাজার মানুষ বর্তমানে কর্মহীন অবস্থায় রয়েছেন। অসহায় এই মানুষের খাদ্য সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন সিটি মেয়র। তার নির্দেশে সোমবার থেকে এই খাদ্য সহায়তা কর্মসূচি শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব ওয়ার্ডে খাদ্য সহায়তা দেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD