বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
বাকেরগঞ্জে সামাজিক দূরত্ব বজায় না রাখায় তিন জনের জরিমানা

বাকেরগঞ্জে সামাজিক দূরত্ব বজায় না রাখায় তিন জনের জরিমানা

Sharing is caring!

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় না রাখা এবং অকারণে ঘোরাফেরা করায় তিন জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় ও সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

উপজেলা প্রশাসনের ওই দুই কর্মকর্তা জানান, ‘বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নির্দেশে তারা সকাল থেকে উপজেলার কালীগঞ্জ বাজার, পাদ্রীশিবপুর বাজার, মহেশপুর বাজারে অভিযান পরিচালনা করেন।

এসময় অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা এবং সামাজিক দূরত্ব বজায় না রেখে মোটরসাইকেলে এক সঙ্গে আরহন করায় তিন ব্যক্তিকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬, ১৮৮ ধারা এবং সংক্রামক রোগ (নিয়ন্ত্রণ প্রতিরোধ ও নির্মূল) আইন ২০১৮ এ ২৪ ধারা মোতাবেক চার হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও বাজার মনিটরিং এর পাশাপাশি জনগণকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করার পাশাপাশি এ সময়ে ঘরে অবস্থান নিশ্চিত করা হয়। এসময় বাকেরগঞ্জ থানার ওসি উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD