বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহায়তায় কর্মহীন দরিদ্রদের মাঝে খাদ্য প্রদান

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহায়তায় কর্মহীন দরিদ্রদের মাঝে খাদ্য প্রদান

Sharing is caring!

করোনা সংক্রামন এড়াতে সরকারের নির্দেশ মেনে ঘরে থাকা কর্মহীন দরিদ্র মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সহায়তা দিচ্ছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) থেকে দরিদ্রদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে তারা। বরিশাল পুলিশ লাইন্সে ৩শ’ পরিবারের জন্য পরিবার প্রতি ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার সয়াবিন তেল এবং ১ টি করে সাবান প্যাকেটজাত করা হয়।

প্রথম দিন বিতরনের জন্য মেট্রোপলিটনের ৪ থানার ওসি’র কাছে ১শ’ পাকেট হস্তান্তর করেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

এ সময় মেট্রোপলিটনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৪ থানার ওসিগন সংশ্লিস্ট থানা এলাকার কর্মহীন দরিদ্র জনগোষ্ঠীর মাঝে এই খাদ্য সহায়তা বিতরন করবেন।

করোনা সংক্রামন এড়াতে মানুষকে নিজ নিজ ঘরে রাখার জন্য কর্মহীন জনগনের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার।

করোনা সংকট দির্ঘায়িত হলেও দরিদ্রদের এই খাদ্য সহায়তা অব্যাহত রাখার কথা বলেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD