মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
করোনা : স্বাস্থ্য সেবায় বরিশালে ২১ হটলাইন

করোনা : স্বাস্থ্য সেবায় বরিশালে ২১ হটলাইন

Sharing is caring!

বরিশাল জেলায় ২৪/৭ জরুরী নোভেল করোনা ভাইরাসের (কোভিড-১৯) স্বাস্থ্য সেবা দিতে ২১টি হট লাইন খোলা হয়েছে।

বরিশালের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে করোনা বিষয়ক পরামর্শের জন্য এই হটলাইন খোলা হয়েছে। এই নম্বরগুলোতে ২৪ ঘন্টা চিকিৎকবৃন্দ সেবায় নিয়োজিত থাকবে ।

বুধবাব দুপুরে হটলাইনের বিষয়টি নিশ্চিত করে বরিশালের জেলা সিভিল সার্জন ডাক্তার মনোয়ারা হোসেন জানান, করোনা পরিস্থিতিতে ঘরে বসেই সবাই ২৪ ঘন্টা মোবাইল-ফোনে কথা বলে স্বাস্থ্য সেবা নিতে পারে তাঁর জন্যই এই হটলাইন খোলা হয়েছে।

সবাই কে ঘরে থাকার পরামর্শ দিয়ে সিভিল সার্জন আরো জানান, দেশে করোনার বর্তমান পরিস্থিতিতে কেউ ঘরের বাহির হবেন না। যদি জরুরী প্রয়োজনে ঘরের বাহিরে যেতে হয় তাহলে ১মিটার বা সাড়ে তিন ফুট বা আড়াই হাত সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে।

জ্বর-সর্দি-কাশির রুগি হাসপাতালে না এসে আলাদা রুমে অবস্থান করুন। বাহিরে বের হবেন না। যদি বাহিরে যেতেই হয় তবে মেডিকেল/সার্জিকেল মাস্ক পরে বাহির হোন। সেক্ষেত্রে অবশ্যই সামাজিক দুরত্ব বজায় রাখুন।

এছাড়াও বাহির থেকে এসে সাবান দিয়ে ভালোভাবে গোসল করে এবং পরিধানের কাপড়গুলো ডিটারজেন্টে ১০-১৫ মিনিট ভিজিয়ে রেখে পরিস্কার করারও পরামর্শ দেন এই সিভিল সার্জন।

সিভিল সার্জন সূত্রে জানা গেছে, জ্বর-সর্দি-কাশির রোগীর জন্য বরিশালের ১০ উপজেলায় ৯ টি, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সাতটি ও জেনারেল হাসপাতালে পাঁচটি হটলাইনসহ। মোট ২১ টি হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করে পরামর্শ নিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD