বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
বরিশালে মসজিদের মাইকে ও ফেসবুকে গুজব : আটক ইমাম ও শিক্ষক

বরিশালে মসজিদের মাইকে ও ফেসবুকে গুজব : আটক ইমাম ও শিক্ষক

Sharing is caring!

বরিশালের গৌরনদীতে করোনা সম্পর্কে মসজিদের মাইকে ও ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে স্থানীয় প্রশাসনের অভিযানে আটক মসজিদের দুই ইমাম ও ২ শিক্ষক সহ ৬জনকে ২৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাদের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত।

এরা হলো গৌরনদী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, বার্থী কলেজের শিক্ষক সালমা আক্তার, বানিয়াছড়ি মসজিদের ইমাম আব্দুল কাদের, উত্তর বিজয়পুর মসজিদের ইমাম হাসান আল-মামুন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট সিরাজুল ইসলাম ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা দিপালী দেবনাথ। এদের মধ্যে ২জন ইমাম ও অবসরপ্রাপ্ত সার্জেন্টকে মসদিজের মাইকে করোনা সম্পর্কে গুজব সৃস্টির অভিযোগে এবং অপর ৩জনকে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে আটক করা হয়।

আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সংক্ষিপ্ত ভ্রাম্যমান আদালত এই দন্ড ঘোষনা করেন।

এর আগে মঙ্গলবার রাত ১০টার পর আটককৃকতরা মাইকিং করে এবং ফেসবুকে করোনা সম্পর্কে গুজব ছড়িয়ে অস্থিরতা সৃস্টির চেস্টা করে। মাইকে এবং ফেসবুকে তারা উল্লেখ করেন, ‘মঙ্গলবার রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত কেউ ঘরের বাইরে যাবেন না, করোনা ভাইরাস নির্মূলে হেলিকপ্টারযোগে স্প্রে করা হবে। এই সময়ে ঘরের বাইরে কোন কাপড়-চোপড় থাকলে তাও দ্রুত ঘরে নিয়ে যান’। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে ওই রাতেই অভিযানে নামেন তারা। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত অভিযুক্ত ৬জনকে আটক করা হয়।

বুধবার দুপুরে গৌরনদী থানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ভ্রাম্যমান আদালত বসিয়ে গুজব সৃস্টির দায়ে ওই ৬জনের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD