মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের নিজস্ব অর্থে অসহায়-দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের নিজস্ব অর্থে অসহায়-দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

Sharing is caring!

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ এর কর্মকর্তাদের নিজস্ব অর্থে ফান্ড তৈরি করে বরিশাল নদী বন্দর ও আশপাশের এলাকায় ভাসমান, দুস্থ ও অসহায় মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৫ টায় নদী বন্দর ভবনে ২ শতাধিক দুস্থ ও অসহায় মানুষদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর প্রতিটি প্যাকেজের মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবন, আধাকেজি তেল, ১০ টি ডিম, ১৫০ টাকার মসলা, রসুন, মরিচ, হলুদ, আধা কেজি গুড়া সাবান ও একটি লাক্স সাবান।

এসময় উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, বিআইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক আজমল হুদা মিঠু সরকার, ন্যাশনাল ডেইলি ব্যুরোচিফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিনসহ কর্মকর্তারা।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু জানান, আমিসহ বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের নিজস্ব বেতনের অর্থ দিয়ে ফান্ড তৈরি করে এ সহায়তা প্রদান করা হচ্ছে।

পাশাপাশি বুধবার থেকে প্রতিদিন দুপুরে ৩শত জনকে একবেলা খাবার খাওয়ানোর ইচ্ছে রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD