রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
মশা কানের কাছে সংগীত চর্চা করছে, মেয়রকে প্রধানমন্ত্রী

মশা কানের কাছে সংগীত চর্চা করছে, মেয়রকে প্রধানমন্ত্রী

Sharing is caring!

মশার প্রার্দুভাব নিয়ে ঢাকার মেয়রদের সতর্ক করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কালকে যখন ঘুমাতে গেলাম তখন মাঝে মধ্যেই মশা সংগীত চর্চা করছে। মশার গান শুনলাম। গুণগুণ করে কানের কাছে বেশ গান গাচ্ছিল।’

মঙ্গলবার (৩১ মার্চ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে গণভবনের সঙ্গে সংযুক্ত ছিলেন।

মেয়র আতিকুল ইসলামকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের কিন্তু আরও সতর্ক থাকবে হবে, যেহেতু মেয়র সাহেব আছেন আমি সেখানে বলছি সেটা হলো- আমাদের কিন্তু একটু, কালকে যখন ঘুমাতে গেলাম তখন মাঝে মধ্যেই মশা সংগীত চর্চা করছে। মশার গান শুনলাম। গুণগুণ করে কানের কাছে বেশ গান গাচ্ছিল।’

‘অর্থাৎ মশার প্রার্দুভাব কিন্তু আস্তে আস্তে শুরু হবে। আসবে ডেঙ্গু। এ ব্যাপারে আমাদের এখন থেকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে।’

মশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচিত প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে বলবো এ মশার হাত থেকে দেশের মানুষকে বাঁচানোর জন্য এখন থেকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।’

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে করোনা মোকাবিলায় বরিশালে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। এসময় জেলা প্রশাসক কার্যালয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ‍উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD