বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
করোনায় বরিশালে দূর্গাসাগরে পুণ্যস্নান স্থগিত

করোনায় বরিশালে দূর্গাসাগরে পুণ্যস্নান স্থগিত

Sharing is caring!

করোনার প্রাদুর্ভাবের কারণে বরিশালের ঐতিহ্যবাহী দূর্গাসাগর দীঘিতে পুণ্যস্নান (স্নানোৎসব) স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে পহেলা এপ্রিল বাংলা চৈত্র মাসের অশোকা অষ্টমী তিথিতে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশার ঐতিহ্যবাহী দূর্গাসাগর দীঘিতে পুণ্যস্নান স্থগিতের ঘোষণা দেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

জানা গেছে, প্রতি বছর হাজার হাজার পুণ্যার্থীর পদচারণায় মুখর হয়ে ওঠে দূর্গাসাগর দিঘি।

চৈত্র মাসের অষ্টমী তিথিতে স্নান করে পাপ থেকে মুক্তির আশায় প্রতি বছর দূর্গাসাগরে আসেন বিভিন্ন স্থানের হিন্দু ধর্মাবলম্বীরা। তারা গঙ্গাদেবীর চরণে আত্মসমর্পণ করে পূজা, অর্চণা ও প্রার্থনাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে পাপ মুক্তির বাসনার স্নান সমাপ্ত করেন।

জগতের যাবতীয় সংকীর্ণতা ও পঙ্কিলতার আবর্তে ঘেরা জীবন থেকে পাপ মুক্তির বাসনায় হিন্দু পুণ্যার্থীরা প্রায় দুইশ’ বছরের বেশি সময় ধরে দূর্গাসাগরে স্নানোৎসবে অংশ নিয়ে আসছেন।

এবার জনস্বার্থে দেশে চলমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এ স্থগিতের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD