বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
তীব্র সমালোচনার পর বিসিসি’র চাল, ডাল ও আলু বিতরণ

তীব্র সমালোচনার পর বিসিসি’র চাল, ডাল ও আলু বিতরণ

Sharing is caring!

তীব্র সমালোচনার পর করোনা ভাইরাস পরিস্থিতিতে বরিশাল নগরীতে কর্মহীন অসহায় পরিবারের মাঝে চাল, ডাল ও আলু বিতরণ করেছে বরিশাল সিটি কর্পোরেশন।

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর উদ্যোগে ও সরাসরি তত্বাবধানে সোমবার দুপুরে নগরীর কেডিসি কলোনীর নিম্ন আয়ের মানুষগুলোর ঘরে ঘরে গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া হয় বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। এতে রয়েছে চাল, ডাল ও আলু। তবে কত পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হয়েছে তা জানা যায়নি।

দেশের এই সংকটসময় মূহুর্তে নিম্নআয়ের মানুষেরা এ সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ এবং বরিশাল সিটি কর্পোরেশনের নেয়া এ উদ্যোগের জন্য মেয়রসহ অন্যান্যদের ধন্যবাদ জানানোর বিষয়টিও বলেন কর্পোরেশনের কর্মকর্তারা।

খাদ্য সহায়তা প্রদানকালে স্থানীয় জনপ্রতিনিধি, বিসিসির কর্মকর্তা ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD