মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশালের বিভিন্ন সড়কে জীবানুনাশক স্প্রে

বরিশালের বিভিন্ন সড়কে জীবানুনাশক স্প্রে

Sharing is caring!

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর প্রধানসড়কসহ বর্ধিত ওয়ার্ডসমূহের অলিগলিতে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।

গত তিনদিনধরে চলমান এই কার্যক্রমে পানিবাহী গাড়ি দিয়ে জীবাণুনাশক স্প্রে করার কাজ চলছে বলে জানিয়েছেন কর্পোরেশনের কর্মকর্তারা।

শুক্র ও শনিবার ২৮ হাজার করে এবং রবিবার ৪০ হাজার লিটার নগরীর প্রানকেন্দ্র সদর রোড, গীর্জ্জা মহল্লা, হাসপাতাল রোড, বটতলা,আমতলা, বাংলা বাজার, পলাশপুর কলোনী, ২২ নং, ২৩, ২৪ এর একাংস, ২৮ ও ৩০ নং ওয়ার্ডে বিসিসির পানি বিভাগের কর্মীরা তাদের পানিবাহী গাড়ি দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাকে ঘিরে জীবাণুনাশক স্প্রে করেছে।

বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নির্দেশে শুক্রবার থেকে সিটি কর্পোরেশনের উদ্যোগে জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম শুরু করা হয়। পরে তা পর্যায়ক্রমে বরিশালে নগরীর বিভিন্ন এলাকায় ছিটানো হচ্ছে বলে জানান বিসিসির পানি বিভাগের নির্বাহী প্রকৌশলী ওমর ফারুক।

তিনি আরো জানান, তিনদিন ধরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতে জীবানুনাশক স্প্রে করা হচ্ছে।মেয়রের নির্দেশে নগরীর গুরুত্বপূর্ন সড়কের মোড়ে হাত ধোয়ার কার্যক্রম চালু রয়েছে। গোটা নগরী স্প্রে করার জন্য তাদের কর্মী ও গাড়িগুলো নিয়োজিত রয়েছে। চাহিদা অনুযায়ী বিভিন্ন স্থানে এ জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD