মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
শেবাচিম হাসপাতালে চিকিৎসকরা পেলো পিপিই

শেবাচিম হাসপাতালে চিকিৎসকরা পেলো পিপিই

Sharing is caring!

ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসার সা‌থে জ‌ড়িত‌দের ১ হাজার পি‌পিই সরবরাহ করা হ‌য়ে‌ছে। পি‌পিই পে‌য়ে সন্তোষ  প্রকাশ হ‌লেও আ‌রো পি‌পিই দরকার বলে জানা‌লেন চিকিৎসকরা।
রবিবার (২৯ মার্চ) সকাল সা‌ড়ে ১০ টার দি‌কে হাসপাতা‌লের চি‌কিৎসক‌দের হা‌তে এই পি‌পিই তু‌লে দেন কর্তৃপক্ষ।
হাসপাতা‌লের প‌রিচালক ডাঃ বাকির হোসেন জানান,এ মুহু‌র্তে ১ হাজার পি‌পি বরাদ্দ হ‌য়ে‌ছে। এরম‌ধ্যে ক‌রোনা ইউ‌নি‌টের জন্য চারশত, অন্য ইউ‌নি‌টের চি‌কিৎসক‌দের জন্য দুইশত, অন্য ইউ‌নি‌টের সেবিকা‌দের জন্য দুইশত এবং তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মী‌দের জন্য দুইশত বরাদ্দ হ‌য়ে‌ছে।
আ‌রো পি‌পিই দরকার এ কার‌ণে কমপ‌ক্ষে ১ লাখ পি‌পিই’র চা‌হিদা র‌য়ে‌ছে ব‌লে জানান প‌রিচালক ডাঃ বা‌কির হো‌সেন।
এ‌দি‌কে প্রাথ‌মিকভা‌বে পি‌পিই এ পে‌য়ে স‌ন্তোষ প্রকাশ কর‌লেও আ‌রো পি‌পিই দরকার ব‌লে জানান চি‌কিৎসকরা। নিজস্ব তহ‌বি‌লে চি‌কিৎসকরা ৩ শত পি‌পিই সংগ্রহের কথা জা‌নি‌য়ে‌ছেন ।
হাসপাতা‌লের মোট ৯৪ জন মিডলেভেলের চি‌কিৎস‌ক, ২ শতাধিক ইন্টার্ন চি‌কিৎসক, প্রায় ৮ শত সেবক-সেবিকা এবং ৩ শতা‌ধিক তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মী রয়েছেন। এরবাহিরে আরো প্রায় ৮০ জন বি‌শেষজ্ঞ চি‌কিৎসক আ‌ছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD