বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর মৃত্যু

শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর মৃত্যু

Sharing is caring!

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন এক পুরুষ রোগীর মৃত্যু হয়েছে।

রোববার (২৯ মার্চ) সকাল ৭ টা ২০ মিনিটে ৪৫ বছর বয়সী এই রোগীর মৃত্যু হয়। তার বাড়ি পটুয়াখালী জেলার সদর উপজেলার গোহানগাছিয়া গ্রামে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন জানান, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রেফার করার পর শনিবার বিকেল ৫ টা ৫০ মিনিটে এই রোগীকে স্বজনরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপর এই রোগীকে প্রথমে মেডিসিন ইউনিটে এবং সেখান থেকে গত রাতেই করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয়। আজ সকাল ৭ টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

রোগীর শশুর মুঠোফোনে জানান, মৃত রোগীর দীর্ঘদিন যাবত অ্যাজমা জনিত শ্বাসকষ্ট রোগে ভূগছিলো।

এদিকে শেবাচিমের পরিচালক জানান, এই রোগীর মৃত্যুর পর বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে, তাদের নির্দেশনা অনুসারে নমুনা সংগ্রহের পাশাপাশি মৃতদেহ সমাহিত করার ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য এই রোগীকে করোনা সন্দেহে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছিলো।

এদিকে শনিবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে করোনা ওয়ার্ডে নেয়ার সাথে সাথে মৃত্যু বরণকারী নারী রোগীর লাশ স্বজনরা নিয়ে গেছে, কারণ তার মৃত্যু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হওয়ায় হাসপাতালের পক্ষ থেকে লাশ বুঝিয়ে দেয়া হয়েছে।

উল্লেখ্য এই নারী রোগীকে স্বজনরা শনিবার দিবাগত রাত ১১ টা ৫০ মিনিটে শ্বাসকষ্ট নিয়ে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা করোনা ওয়ার্ডে প্রেরণ করেন। করোনা ওয়ার্ডে নেয়ার সাথে সাথে রাত ১২ টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়। যার বাড়ি বরিশাল নগরীর কাউনিয়া পুরানপাড়া এলাকায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD