মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ভারতের পশ্চিমবঙ্গের ‘কবি ভূমেন্দ্র গুহ পুরস্কার’ পেলেন লেখক ও সাংবাদিক আনিসুর রহমান স্বপন

ভারতের পশ্চিমবঙ্গের ‘কবি ভূমেন্দ্র গুহ পুরস্কার’ পেলেন লেখক ও সাংবাদিক আনিসুর রহমান স্বপন

Sharing is caring!

ভারতের পশ্চিমবঙ্গের ‘কবি ভূমেন্দ্র গুহ পুরস্কার’ পেয়েছেন বরিশালের লেখক ও সাংবাদিক আনিসুর রহমান স্বপন। কোলকাতার ‘সাংস্কৃতিক খবর’-এর পক্ষ থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর পাবলিশিং লিমিটেড (বিপিএল) থেকে প্রকাশিত ‘পারস্যে রবীন্দ্রনাথ’ বইয়ের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন।

ভারত সরকারের পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় অনুষ্ঠেয় ৩২তম বাংলা কবিতা উৎসবে গত রোববার (২ ডিসেম্বর) তার হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। এরআগে সাংস্কৃতিক খবরের পক্ষ থেকে সল্টলেকের ওই অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পেয়ে কোলকাতায় যান ইংরেজি পত্রিকা দ্যা নিউ এজের সিনিয়র রিপোর্টার আনিসুর রহমান স্বপন।

এদিকে সাংবাদিক আনিসুর রহমান স্বপন ‘কবি ভূমেন্দ্র গুহ পুরস্কার’ পাওয়ায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ^াস-সম্পাদক বাপ্পী মজুমদার সংগঠনের সদস্যবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তার উত্তারাত্তোর সাফল্য কামনা করেছেন।

লেখক আনিসুর রহমান স্বপন : ১৯৫৭ সালের ৩০ জানুয়ারি ঢাকায় জন্ম নেওয়া আনিসুর রহমান স্বপনের লেখাপড়া বরিশাল ব্রজমোহন কলেজের বাংলা বিভাগে। এখান থেকেই তিনি অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ও ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণা অসমাপ্ত রেখে ১৯৮৬-৯৬ পর্যন্ত এক দশক স্বপরিবারে তিনি তেহরানে ছিলেন। সেই সময় আনিসুর রহমান স্বপন কাজ করতেন ‘রেডিও তেহরানে’র বাংলা বিভাগে। তার স্ত্রী বিশিষ্ট লেখক ও ফোকলোর গবেষক বেগম ফয়জুন নাহার শেলী বরিশাল ইসলামিয়া কলেজে বাংলার অধ্যাপক ছিলেন। বাংলাদেশ, ভারত ও ইরানের পত্র-পত্রিকায় বিভিন্ন ভাষায় ও বিষয়ে প্রকাশিত আনিসুর রহমান স্বপনের মৌলিক ও অনুবাদ লেখার সংখ্যা প্রায় অর্ধশতাধিক। ‘একটি মোরগের কাহিনী’, ‘পারলৌকিক জীবন’, ‘ফার্সী ভাষার ব্যকরণ’, ‘তাহেরে সফরজাদেহ: স্বনির্বাচিত কবিতা’ এবং ‘বাংলাদেশে ফার্সী ভাসা ও সাহিত্য’ রয়েছে স্বপনের অন্যান্য বইয়ের মধ্যে। বর্তমানে তিনি ইংরেজি দৈনিক নিউ এজ’র বরিশাল প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন পেশাদার সাংবাদিক আনিসুর রহমান স্বপন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD